রাউজানে সমন্বয়ক রাফির ওপর প্রতিপক্ষের হামলা

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চবি’র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনাপ্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’। সেখানে রাফির ওপর হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য,বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে নেতৃত্ব দেয়া প্রধান দুই সমন্বয়ক রাসেল আহমেদ ও রাফির মধ্যে দ্বন্দ্ব চলছে। গত ১১ই জানুয়ারি চট্টগ্রাম নগরে সংঘর্ষে জড়িয়েছিল দু’পক্ষ।

শিরোনাম