রাকসুর নির্বাচনে ভোট গ্রহণ করছে

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিন দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এ ছাড়া র‍্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। বিএনসিসি, রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ, রেঞ্জার্স সদস্যরাও কেন্দ্রগুলোতে জ করছেন।

শিরোনাম