রাকসু নির্বাচনে ছাত্রদলের ঘোষণা করা হলো প্যানেল

রাজশাহী প্রতিনিধিঃ
ছাত্রদলের ঘোষণা করা হলো প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী ছাত্রদলের পক্ষে সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখার দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দিতা করবেন।

শিরোনাম