রাঙ্গুনিয়ায় দিন মজুরকে গু*লি করে হ*ত্যা

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে,উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।নিহতের নাম মো. রাসেল (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের শরীরে একাধিক শটগানের গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

শিরোনাম