রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ২টার দিকে পল্টন,তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সহস্রাধিক নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’-এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা।

শিরোনাম