সংবাদ জমিন রিপোর্ট:
ককটেল বিস্ফোরণে আহত হরো শ্রমিক। রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে মো. আজিম পাইক (২৭) নামে ডেইরি ফার্মের একজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে কোনাবাড়ি মিনি কক্সবাজারের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে। ওই সময় আজিম গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার বাম হাত ও বাম হাঁটুর ওপরে স্প্লিন্টার বিদ্ধ হয়। ককটেলটি আগে থেকেই সেখানে ঘাসের মধ্যে পড়েছিল।