রাজধানীতে বখাটের হাতে তরুণ খুন

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে বখাটের হাতে তরুণ খুন।মোহাম্মদপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক তরুণ বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় শিকদার মেডিক্যাল পরে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সুমন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে। বর্তমান সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার এক ছেলে ও এক মেয়ে। দুই ভাই, দুই বোনের মধ্যে সে সবার ছিল বড়। হার্ডওয়ারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন সুমন।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম