রাজধানীতে ভাড়াটে মোটরসাইকেল চালকের দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই

বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় মো. পলাশ শেখ (৩৮) নামে এক ভাড়াটে মোটরসাইকেল চালককে মারধর করে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শ্যামলী শিশু মেলা সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শিরোনাম