রাজধানীবাসী ভুগছে ভয়াবহ গ্যাস সংকটে

সংবাদ জমিন ডেস্ক:
রাজধানীবাসী ভুগছে ভয়াবহ গ্যাস সংকটে। আগে শীতকাল এলেই শোনা যেতো রাজধানীতে গ্যাস সংকট শুরু হয়েছে। কিন্তু এখন আর শীত-গ্রীষ্ম নেই—প্রায় সারা বছরই গ্যাস সংকট লেগে থাকে। গত কয়েক মাস ধরে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ঘরে ঘরে গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

যদিও চাহিদা আর সরবরাহে ঘাটতিকে সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ দৈনিক ৯৫০ মিলিয়ন ঘনফুটের নিচে নামলেই সংকট দেখা দেয়। সোমবার (২৪ নভেম্বর) সারা দেশে এলএনজি সরবরাহ করা হয়েছে ৮৮২ মিলিয়ন ঘনফুট।

শিরোনাম