সংবাদ জমিন রিপোর্টঃ
জেনেভা ক্যাম্পে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাসায় ঢুকে নূরাইন (২৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ডি-ব্লকের ৫৬২ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। পরে নূরাইনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতের স্ত্রী রোকসানা বলেন, রাত ১২টার দিকে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের কয়েক সদস্য বাসায় ঢুকে ঘুমন্ত নূরাইনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়।