রাজধানীর বাজারে তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর বাজারে তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব এবং শনিবার রাজধানীর একাধিক বাজারে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

টিসিবি’র হিসাব বলছে, রাজধানীতে গত ১৮ই ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে। শনিবার রাজধানীর কাওরান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, তিন দিন আগেও ব্রয়লার ১৭০-১৮০ টাকা দরে এবং সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।

শিরোনাম