রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার,জনমনে আতঙ্ক বাড়ছে

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার,জনমনে আতঙ্ক বাড়ছে।রাজধানীর হাজারীবাগ, গেণ্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থী, একজন রিকশাচালক আর অন্যজন মানসিক সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার (৩ অক্টোবর) পৃথকভাবে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক।রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিরোনাম