রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

সংবাদ জমিন রিপোর্ট:
রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন আবাসিক হলের একদল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত সাড়ে এগারোটার দিকে কলেজ গেটের সামনে বিক্ষোভ করেন এই শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’, ‘ইডেন কলেজে রাজনীতি, চলবে না চলবে না’— এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান তারা।

শিরোনাম