রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টারঃ
রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন বিএনপি নেতা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা মফিজুল ইসলামকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ মফিজুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি নবীনগর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও শহীদ আব্দুল মালেকের ছেলে। পুলিশ জানায়, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম