রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি: নুরুল হক

বিশেষ প্রতিনিধি:
রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় নেইনি। এখনো কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, যারা ক্ষমতায় গেলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে ভাববে, চাঁদাবাজ, দখলবাজ ও ভূমিদস্যু, মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কী হবে,এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন। তিনি জানান, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে।

শিরোনাম