রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার, মিছিল

রাজবাড়ী প্রতিনিধি:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার, মিছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং মিছিলের ঘটনা ঘটেছে।

পোস্টারে তার ছবি ব্যবহার করে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা’ এমন কথা লেখা রয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনও এক সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে ভিডিও দুটি পোস্ট করেন।

শিরোনাম