রাজশাহীতে দুই মাথা নিয়ে কন্যাশিশুর জন্ম

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজশাহীতে দু’টি মাথা নিয়ে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, আর বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যথা উঠলে সুমাইয়াকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দু’টি। শিশুটিকে দেখার পর চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিরোনাম