রাজশাহীতে ধারালো অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।

গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকায় তার বাড়ি থেকে আইরিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। প্রতিবেশী হৃদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।

শিরোনাম