রাজশাহীতে পুলিশ-ছাত্রলীগের গুলিতে প্রাণ গেল ৬ জনের

সংবাদ জমিন ডেস্কঃ
রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অর্ধশত শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীরা বলেন, বেলা ১১টার দিকে তালাইমারী এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান করি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। এ সময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে। কুমারপাড়া আওয়ামী লীগ অফিসের দিক থেকে ছাত্রলীগও গিয়ে প্রকাশ্যে গুলি চালায়। শিক্ষার্থীরা বলেন, গুলিতে ৬জন নিহত হয়েছেন। কয়েকজনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শিরোনাম