রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে প্রাণ গেলো দুই বন্ধুর

বিশেষ প্রতিনিধিঃ
বড়াল নদে গোসলে নেমে প্রাণ গেলো দুই বন্ধুর। রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ ঘটনা ঘটে।

মৃত দুই বন্ধু হলো, উপজেলার থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। দুজনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

শিরোনাম