রাজশাহীতে সেই ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান, গ্রেফতার-৮
রাজশাহী প্রতিনিধিঃ
সেই ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান, গ্রেফতার-৮। রাজশাহীতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) জয়পুরহাট ও নওগাঁ থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আট জন হলেন- বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামের শাহাদত হোসেন কলম (৩৩), নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামের শান্ত ইসলাম (২৬), পিরোজপুরের নাজিরপুর বাকশি গ্রামের বেলাল হোসেন (৩০), নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামের শুকুর আলী (৫২), জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামের শাকিল হোসেন (৪০), নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামের রানা হোসেন (২৪), একই গ্রামের রাসেল হোসেন (২২) ও একই জেলার খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামের এখলাছ রহমান মিন্টু (৪২)।