বিশেষ প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ফাঁস নিয়ে আত্মহত্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নিহত ছাত্রীর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ওই টাওয়ারের সাততলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায়। ফ্ল্যাটে পরিবারের সঙ্গেই থাকতেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।