সংবাদ জমিন রিপোর্টঃ
রাতেও শাহবাগ ছাড়বেন না এনটিআরসিএ’র নিয়োগ প্রত্যাশীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীরা রাতেও রাজধানীর শাহবাগে অবস্থান করবেন।
শাহবাগে অবস্থানকারী শিক্ষকরা জানায়, নীতিমালা পরিবর্তনের আগে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে।