রাতে হাইকোর্ট মাজারে অবস্থান করে বুধবার শাহবাগ অবরোধ করলো শিক্ষকরা

সংবাদ জমিন রিপোর্টঃ
রাতে হাইকোর্ট মাজারে অবস্থান করে বুধবার শাহবাগ অবরোধ করলো শিক্ষকরা। আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাতে হাইকোর্ট মাজার গেটে অবস্থান করবেন। এরপর সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বেলা ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটে যাওয়ার পর আটকে দেয় পুলিশ। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন। এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।

শিরোনাম