রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি,অবরুদ্ধ উপ-উপাচার্য ও প্রক্টর

রাজশাহী প্রতিনিধিঃ
রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি,অবরুদ্ধ উপ-উপাচার্য ও প্রক্টর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সহ-উপাচার্য ও প্রক্টরকে আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে ঢুকতে চাইলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ শিক্ষার্থীরা তাদের সামনে দু-হাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে যান। পরে জুবেরী ভবনের সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে সহ-উপাচার্যকে আটকে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিরোনাম