রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৯ ভারতীয় কর্মকর্তা গোপনে বাংলাদেশ ছাড়লেন

বাগেরহাট প্রতিনিধি:
৯ ভারতীয় কর্মকর্তা গোপনে বাংলাদেশ ছাড়লেন। বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত নয় জন ভারতীয় কর্মকর্তা কাউকে না জানিয়ে হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেছেন। তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মকর্তা ছিলেন। অনুমতি ছাড়াই শনিবার সকালে তারা কর্মস্থল ছেড়ে দেশে ফিরে যান।

রবিবার বিকালে বিষয়টি জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম। তিনি বলেন, ‘শনিবার সকালে নির্ধারিত সময়ে তাদের পাওয়া না যাওয়ায় খোঁজখবর নেওয়া শুরু করি আমরা। পরে জানতে পারি অনুমতি ছাড়াই ভারতীয় ওই কর্মকর্তারা চলে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে নিরাপত্তাঝুঁকির কথা জানান তারা। যদিও বিদ্যুৎকেন্দ্রে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা আছে। এ ধরনের ঝুঁকি কখনোই ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

শিরোনাম