রামুতে বানের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেল ৩ জনের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রামুতে বানের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেল ৩ জনের।টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে গিয়ে কক্সবাজারের রামু উপজেলায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন শিশু। প্রবল বর্ষণে বাঁকখালী নদী এবং খালের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। পানির স্রোতে ক্ষত-বিক্ষত হয়েছে আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। অধিকাংশ বাজারের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলি জমি।

ঢলের পানিতে ভেসে যাওয়া চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার ছৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২), ঈদগড় ইউনিয়নের বৈদ্য পাড়া এলাকার মৃত লইগ্যা রাখাইনের ছেলে চচিং রাখাইন (৫৫) এবং গর্জনিয়া ইউনিয়নের ছালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫)। নিখোঁজ শিশুটি হলো ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. জুনাইদ (১০)।

শিরোনাম