রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে দাফন সম্পন্ন
টাঙ্গাইল প্রতিনিধি:
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে দাফন সম্পন্ন। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বর্তমান সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে গার্ড অব অনার দিয়ে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকালে জানাজা শেষে সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি একই উপজেলার বেড়বাড়ীতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকাল ৩টার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেন।