রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধিঃ
রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলে নিহত। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের চার বছরের ছেলে তৌকির আহমেদ।

পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

শিরোনাম