গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সংবাদ জমিন রিপোর্টঃ
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে (১৮ জুলাই) তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়, গত বুধবার বেলা আড়াইটার দিকে রমজান অটোরিকশা নিয়ে বের হলে গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কব্জির ওপর ও ডান বগলে গুলি লাগে। এরপর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে তাকে ঢামেকে আনা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মারা যান।

শিরোনাম