রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
শহীদ মিনারে ফুল দিতে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা ও তার কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন।

মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তিনিসহ মামলার এজাহারনামীয় আসামি পাঁচ জন। আর অজ্ঞাতনামা আসামি ১৪৫ জন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম