রূপগঞ্জে ছাত্রদলের এক নেতার ওপর আরেক নেতার হামলা

রূপগঞ্জ প্রতিনিধি:
ছাত্রদলের এক নেতার ওপর আরেক নেতার হামলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের দুই নেতার মধ্যে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের এক সাবেক নেতার নেতৃত্বে অপর নেতার ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হামলায় গুরুতর আহত হন মেহেদি হাসান পাপ্পু (২৫)। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিরোনাম