রেল লাইনে ট্রেনের ধাক্কায় উড়ে গেলো পিকআপ

বিশেষ প্রতিনিধিঃ
রেল লাইনে ট্রেনের ধাক্কায় উড়ে গেলো পিকআপ । পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি পিকআপকে ধাক্কা দিয়ে ২০ গজ দূরে নিয়ে ফেলেছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। এতে পিকআপটি দুমড়েমুচড়ে মুছড়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে রেলওয়ের আপলাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে আপলাইনে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইঞ্জিন বিকলের বিষয়টি কী স্বাভাবিক ঘটনা না কোনও নাশকতা তা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

শিরোনাম