রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে মারধর করলো স্বেচ্ছাসেবক দলের নেতারা
দিনাজপুর প্রতিনিধিঃ
রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে মারধর করলো স্বেচ্ছাসেবক দলের নেতারা।দিনাজপুরের হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিক্যাল অফিসারকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকালে হাকিমপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চণ্ডীপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দিনের ছেলে খোকন মণ্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চণ্ডীপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাদেক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।