লক্ষ্মীপুরে ছেলের আটকের খবরে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে কলেজপড়ুয়া ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে সামছুল আলম মামুন (৫২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কে এ ঘটনা ঘটে। পরে আটক সাইফ মোহাম্মদ আলীকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হয়। গ্রেপ্তারকৃত সাইফ লক্ষ্মীপুর সরকারি কলেজের আনর্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় এলাকাবাসী জানায়, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ সামছুল আলম মামুনের বাসায় তার ছেলে সাইফকে ধরতে অভিযান চালায়। সাইফকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাবা বাধা দেন এবং ছেলের বিরুদ্ধে কোনো মামলা ও ওয়ারেন্ট আছে কি না, সে বিষয়টি পুলিশের কাছে জানতে চান। তবে পুলিশ কোনো উত্তর না দিয়ে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে মারা যান তার বাবা।

শিরোনাম