লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণার শুরুতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্বাচনি প্রচারণার শুরুতে বিএনপি-জামায়াত সংঘর্ষ। লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিরোনাম