লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বন্ধুর সনদ জালিয়াতি করে রূপালী ব্যাংকে চাকরি নেন নুরুল করিম নামে এক যুবক। পরে ব্যাংক কর্তৃপক্ষের মামলায় গ্রেপ্তার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের মুহাম্মদ জাকির হোসেনের ছেলে মোহাম্মদ নুরুল করিম নিজের নাম ও পরিচয় গোপন করে একই ইউনিয়নের মোহাম্মদ আমির হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক হোসেনের নাম এবং সনদ ব্যবহার করে রূপালী ব্যাংক পিএলসি মান্দারি বাজার শাখায় অফিসার পদে নিয়োগ পান। পরে স্থানান্তর করে লক্ষ্মীপুর শাখায় সিনিয়র অফিসার পদে পদোন্নতি হয়। চাকরি অবস্থায় তিনি ব্যাংক থেকে গৃহনির্মাণ বাবদ পঞ্চান্ন লাখ টাকা ঋণ নেন। ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহের বশে তার ব্যাপারে তদন্ত টিম গঠন করে এবং সনদ জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়। দীর্ঘ দশ বছর যাবত জাল সনদে চাকরি করেন। পরে লক্ষ্মীপুর সদর থানায় তারা মামলা করেন।