লক্ষ্মীপুরে যুবদলের হাতে ব্যবসায়ী খু*ন

বিশেষ প্রতিনিধি:
যুবদলের হাতে ব্যবসায়ী খু*ন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের মজিবুল হকের ছেলে।নাগমুদ বাজারে একটি কনফেকশনারি রয়েছে তার।এ ঘটনায় অভিযুক্ত মো. ইউছুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছেলে ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শিরোনাম