লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নিলেন তার আইনজীবি

সংবাদ জমিন রিপোর্টঃ
জামিন আবেদন প্রত্যাহার করে নিলেন তার আইনজীবি। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ আসামির জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। তবে শেষ মুহূর্তে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবী। অন্য ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ’র আদালতে শুনানির এক পর্যায়ে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। অন্য ৬ আসামির শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করেন আদালত।

শিরোনাম