লম্বা ক্যারিয়ারে যতটুকু সফলতা পেয়েছি,তাতে আমি খুশি: সাকিব

সংবাদ জমিন রিপোর্টঃ
লম্বা ক্যারিয়ারে যতটুকু সফলতা পেয়েছি,তাতে আমি খুশি। ৫০০ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখাতে সাকিব আল হাসানের দরকার ছিল এক উইকেট। সিপিএলে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব ছুঁয়ে ফেলেন সেই মাইলফলক। পরবর্তীতে কাইল মায়ার্স ও নাভিন বিদাইসির আরও দুটি উইকেট নিয়েছেন সাকিব। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার ৫০০ রান ও ৫০০ উইকেটের ডাবলের রেকর্ডটা শুধু এখন তারই। এমন কীর্তি গড়ে দারুণ খুশি সাকিব আল হাসান।

সাকিব বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সাকিবের আগে এমন কীর্তি আছে রশিদ খান, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির ও সুনীল নারিনের। এমন মাইলফলকে নিজের নাম লেখাতে পেরে খুশি সাকিব,‘এটা অনেক পরিশ্রমের ফল। এরকম একটা মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। লম্বা একটা ক্যারিয়ার, যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি।’

শিরোনাম