লাগামহীন দেশের বাজার

নিজস্ব প্রতিনিধিঃ
লাগামহীন দেশের বাজার। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। এরমধ্যে বাজারে বেড়েছে খোলা ও প্যাকেটজাত আটা, ক্যাঙ্গারু ও দেশি ডাল এবং পামওয়েলের দাম। এছাড়া গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর কাপ্তান বাজার, রায় সাহেব বাজার ঘুরে এ দামের তথ্য জানা যায়।

সরেজমিন দেখা যায়, ৬০ টাকার লম্বা বেগুনের দাম গত তিন সপ্তাহ ধরে ১০০ টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকার গোল বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা। গত সপ্তাহের ১০০ টাকার করলা এখন ১২০ টাকা। দুই সপ্তাহ আগেও এটার দাম ছিল ৮০ টাকা। একইভাবে দাম বেড়েছে চিচিঙ্গা, ধুনধূল ঝিঙ্গা, মূলা, ঢ্যাঁড়শ, কাকরোল, লতি, পটলের। এক মাস আগের ৫০ থেকে ৬০ টাকা কেজির এসব সবজির দাম এখন ৮০ টাকা। একইভাবে ৩০ টাকার সবচেয়ে কম দামের কুমড়ো, কলা, পেঁপে দামও এখন বাড়তি। বর্তমানে এক কেজি পেঁপের দাম ৪০ টাকা, আর কুমড়োর কেজি ৬০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা। তবে গত দুই সপ্তাহ ধরে চলা ৮০ টাকা কেজির কচুরমুখীর দাম এখন ৬০ টাকা, ১২০ টাকার দেশি শসা ৮০ টাকা, ৮০ টাকার হাইব্রিড শসা ৬০ টাকা। অপরিবর্তিত আছে টমেটোর দাম কেজি ১৬০ টাকা, চায়না গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি ৭০-৮০ টাকা, আলু ২৫ টাকা, সিম ২৪০ টাকা, পাতা কপি ১০০ টাকা, ঝালি কুমড়ো ৬০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, সাজনা ২০০ টাকা।

শিরোনাম