সংবাদ জমিন রিপোর্ট:
লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ইমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতো। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে তার বাসার অদূরে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।