লেকের পানি থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর শহরের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিন এবার সদ্য এসএসসি পাস করা ছাত্র। সে চাঁদপুর গনি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

আল-আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত সহপাঠীকে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

শিরোনাম