শখের বশে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রাণ হারালো ২ যুবক

সংবাদ জমিন ডেস্কঃ
শখের বশে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রাণ হারালো ২ যুবক।গাজীপুরের কাপাসিয়ায় বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া (বাউনপাড়) বিলের স্থানীয় বন্দে আলী হাজী বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মৃতদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন শেখ (১৬)। অপরজনের নাম বায়েজিদ (৩০)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শিরোনাম