শত্রু ঢুকলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
শত্রু ঢুকলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনও শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে। হাজার বছরের পুরোনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।

শিরোনাম