শরীয়তপুরে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করলো পাষন্ড স্বামী

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করলো পাষন্ড স্বামী।শরীয়তপুরের জাজিরা উপজেলায় পারিবারিক কলহের জেরে সোনাবান বিবি (৬৫) নামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী। সাম্প্রতিক সময়ের মধ্যে দুই ছেলে মারা যাওয়ায় স্বামী ও স্ত্রী দু’জনেই মানসিক সমস্যায় ভুগছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত স্ত্রীর স্বামী করিম মুন্সীকে বাড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় জাজিরা থানার পুলিশ আটক করেছে।

শিরোনাম