নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়া সেই যুবক মারা গেলেন

গাইবান্ধা প্রতিনিধিঃ
শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়া সেই যুবক মারা গেলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে শরীরে পেট্রল ঢেলে নিজে আগুন লাগিয়ে দেওয়ার পর পুরো শরীর ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে রায়হানের বন্ধু খাজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৮) দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন ওই যুবক।

শিরোনাম