এবার শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ও তার নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে নির্বাচনি সমাবেশ করার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মারুফ শেখ ও ও তার অনুসারীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে কোটালীপাড়া পৌর মার্কেট এলাকা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনি পদযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি শেষ হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন প্রার্থীসহ নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শহীদ মিনারে এমন ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।