শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপি বনাম ডিসি মুখোমুখি

দিনাজপুর প্রতিনিধি:
শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপি বনাম ডিসি মুখোমুখি। দিনাজপুরে প্রটোকল না মেনেই সংসদ সদস্যর আগে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়েছেন জেলা প্রশাসক। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে তার আগেই শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন জেলা প্রশাসক। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিরোনাম