শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্যসহ অন্যরা।

শুক্রবার রাত সোয়া ৯টায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে উপাচার্য জানান, আগামী ১৭ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিরোনাম